সারাদেশ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌযান বন্ধ, মাঝ নদীতে আটকা ৫ ফেরি

নিজস্ব প্রতিনিধি : পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রতিদিনই ব্যাহত হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। শনিবার দিবাগত রাত দেড়টা থেকে কুয়াশার কারণে আবারও নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে রেখেছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এছাড়া কুয়াশায় ৫টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে সকালে জানান, মধ্যরাত দেড়টা থেকে ঘন কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে এলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

নৌরুটের মোট ১৭টি ফেরি মধ্যে ৫টি ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নির্দেশনা 

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা