সারাদেশ

নলছিটিতে নারী কাউন্সিলর প্রার্থীকে মারধরের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মোসা. খাদিজা পারভীন (৪৮) নামে এক নারী কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় বাঁধা ও তার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় প্রার্থীসহ ৫ জন আহত হয়েছে।

মোসা. খাদিজা পারভীন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। তার বাড়ি পৌর এলাকার মালিপুর গ্রামে। আনারস মার্কা নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে নারী কাউন্সিলর প্রার্থী খাদিজা পারভীন ও তার কর্মী-সমর্থকরা আনারস প্রতীকের পক্ষে পৌর এলাকার শীতলপাড়া গ্রামে ভোট চাইতে যান। এসময় খাদিজা পারভীনকে প্রতিদ্বন্দ্বী দ্বিতল বাস প্রতীকের প্রার্থী শিউলি বেগম ও তার ভাই সুমন হাওলাদারসহ কর্মী-সমর্থকরা দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায় খাদিজা পারভীন ও তার কর্মী-সমর্থকের ওপর হামলা করে প্রচারে বাঁধা দেন শিউলি বেগমের লোকজন। হামলায় খাদিজা পারভীন, তার বড় ভাই আব্দুল কুদ্দুছ, বোন আয়েশা বেগমসহ ৫ জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা