সারাদেশ

দাগনভূঞায় দুই কাউন্সিলরকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, ফেনী : সদ্য অনুষ্ঠিত দাগনভূঞা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নবনির্বাচিত দুই কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

দলীয় সূত্র জানায়, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ‘গাজর’ প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হন। তিনি দলীয় প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হন।

একইভাবে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ‘পাঞ্জাবী’ প্রতীক নিয়ে নির্বাচিত হন। তিনি ওই ওয়ার্ডে ‘উঠপাখি’ প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সালাহ উদ্দিন রুবেলকে পরাজিত করেন।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে প্রচারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দাগনভূঞা পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ও ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কারাদেশ ঘোষণার পর নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ এক আওয়ামী লীগ নেতা জানান, ১ ও ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে দল থেকে যাদের জন্য কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে তারা যোগ্য প্রার্থী ছিলেন না। যার কারণে অন্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। এটি নির্বাচিতদের যোগ্যতার বিষয়। তাদেরকে স্থানীয় মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা