সারাদেশ

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত ব্যক্তি নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারীকান্দি গ্রামের মাওলানা মাহমুদুর রহমানের ছেলে মো. হামিদুর রহমান (৩৯)।

আটক করা সময় তার কাছে থেকে ৫টি নিষিদ্ধ ঘোষিত জিহাদী বই (যার উপর বাংলায় লোন উলফ লেখা আছে।), ১০টি জিহাদী লিফলেট (যার উপরে লেখা আছে পুলিশ শরীয়তের শত্রু, কালকায়দা ভারতীয় উপমহাদেশসহ অন্যান্য), আরো ৫টি জিহাদী বই (যার উপরে লেখা আছে আল-আনসার ও হয়তো শরীয়ত নয়তো শাহাদাত), ১০টি বইয়ে লেখা আছে আমরা কী চাই? উপমহাদেশ ভিত্তিক জিহাদী আন্দোলন- প্রকৃত বাস্তবতা-১ সহ অন্যান্য এবং আরো ১০টি লিফলেটে লেখা আছে জিহাদের সাধারণ দিক নিদের্শনা, শাইখ আইমান আল জাওয়াহিরীসহ অন্যান্য।

পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে, ওই ব্যক্তি নিজেকে আনসার আল ইসলাম এর দাওয়াতী বিভাগের সক্রিয় সদস্য। দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য সে বিভিন্ন জেলায় সফর করে। আনসার আল ইসলামের কেন্দ্রীয় নেতাদের সাথে তার এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে যোগযোগ করতো।

পুলিশ আরো জানায়, জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত থাকায় নরসিংদীর রায়পুরা থানায় তার নামে ২০১২ সালে ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় ২০১৮ সালে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এ মামলা হয়েছে। মামলার হওয়ার পর থেকে সে পলাতক অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে আনসার আল ইসলাম এর দাওয়াত ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিল।

এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা