সারাদেশ

গাংনী পৌর নির্বাচনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : অনিয়ম ও ইভিএম এ জোরপূর্বক নৌকার প্রতীকে সিল মারার অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে ৬নং ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।

তিনি আরও অভিযোগ করেন- সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে বার বার অভিযোগ দিয়েও তাতে কোন কাজ হয়নি। ইভিএম যে কারচুপি করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত গাংনী পৌরসভা নির্বাচন।
ঊর্ধ্বতন কোন শক্তির ইন্ধনে এ কারচুপি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এদিকে, সকাল থেকেই ভোটারদের অভিযোগ আগুলের ছাপ নেওয়ার পরই এজেন্টরা জোর পূর্বক নৌকার বাটনে চাপ দিয়ে দিচ্ছেন। ইচ্ছা থাকলেও তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। কিছু কক্ষে পুলিং অফিসারদেরও ইভিএম বাটুনে টিপ দিয়ে ভোট দিয়েছেন বলে অভিযোগ ভোটারদের।

এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপি প্রার্থীর সমর্থক ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তুলে দুপুর আড়াইটার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা