সারাদেশ

ধাওয়া-পাল্টা ধাওয়ায় চলছে গাইবান্ধা পৌরসভার ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ। নির্বাচন কমিশন (ইসি) বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করবে।

এরমধ্যে গাইবান্ধা পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সরকারি টেক্সটাইল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগ নেতা চঞ্চল সাহার বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আধা ঘণ্টার মতো ভোট কার্যক্রম বন্ধ ছিল।

শুক্রবার বিকাল ৪টার মধ্যে গাইবান্ধা জেলা নির্বাচন অফিস থেকে মাইকিং করে করে প্রশাসনের উপস্থিতিতে নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। নির্বাচন উপলক্ষে দুই পৌর এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মুতালিব জাগরণকে জানিয়েছেন, মেয়র পদের ব্যালট পেপার ট্রেজারিতে রক্ষিত ছিল। শনিবার ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টা আগে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচনে পুলিশ, র‍্যাব, এপিবিএন ও ব্যাটালিয়ন আনাসার সমন্বয়ে মোবাইল টিম নিয়োজিত আছে। স্ট্রাইকিং ফোর্সও নিয়োজিত থাকবে।

এছাড়া নির্বাচনের আচরণবিধি প্রতিপালন ও অনিয়মের শাস্তি প্রদানে ৫৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন ২৪ জন।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হবে। অনিয়মে জড়িত লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থাও নেবেন।

গাইবান্ধা পৌরসভায় তিন আওয়ামী লীগ ‘বিদ্রোহী’ প্রার্থীসহ ৮ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৪১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন। এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর (নৌকা), বিএনপি থেকে মো. শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ) এবং স্বতন্ত্র মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন), মতলুবর রহমান (নারিকেল গাছ), মো. শামছুল আলম (মোবাইল ফোন), মো. আহসানুল করিম (চামুচ), মো. মির্জা হাসান (জগ) এবং ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে ৩১টি ভোটকেন্দ্রের ১৫৩টি ভোটকক্ষে ৫১ হাজার ৩শ’ ৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ৫শ’ ৯০ জন ও মহিলা ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন।

সান নিউজ/এমএল/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা