সারাদেশ

৭৫ কেজির বাঘাইড়, দাম দেড় লাখ টাকা!

মৌলভীবাজার প্রতিনিধি : পৌষ সংক্রান্তি বলে কথা। বাজারে তাই বাহারি মাছের ছড়াছড়ি। তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছবাজারে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ নজর কেড়েছে সবার। বিক্রেতা বিশাল আকারের মাছটির দাম হেঁকেছেন ১ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (১৩ জানুয়ারি) শ্রীমঙ্গল শহরের মাছবাজারে এ মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন উপজেলার লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী হাফিজ আহমেদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্যান্য মাছ থাকলেও সেখানকার মূল আকর্ষণ ছিল বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ।

হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। এ মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে বেলা ১১টা পর্যন্ত মাছটির দাম ওঠে ৮২ হাজার টাকা। আরও বেশি দামে বিক্রির অপেক্ষায় রয়েছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলে তিনি মনে করছেন।

পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে আসা প্রায় প্রত্যেকে একবার হলেও মাছটির কাছে গিয়ে দাঁড়াচ্ছেন। তাই অনেকের কেনার সাধ্য না থাকলেও এক নজর যে যার মতো মাছটিকে দেখে নিচ্ছেন।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু মাছ কেনার জন্য নয়, দেখার জন্যও তারা এসেছেন। অনেকে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে বাজারে নিয়ে এসেছেন।

মাছ কিনতে আসা কল্লোল বৈদ্য বলেন, বর্তমানে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছ কেনা একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর অন্যান্য সময়ের তুলনায় পৌষ সংক্রান্তিতে বড় মাছ বাজারে আসে। তাই বড় আকৃতির মাছ কিনতে বাজারে আসা।

বাজার ঘুরে দেখা যায়, মেলা উপলক্ষে পুরো বাজারে অন্যান্য মাছ ব্যবসায়ীরা বড় আকৃতির নানা ধরনের মাছ এনেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

স্বর্ণ জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই&mdash...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা