সারাদেশ

বড়শিতে ১৮ কেজির কাতল

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: ধরলা নদীতে বড়শিতে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। বুধবার (০৪ আগস্ট) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদম তোলা এলাকায় স্থানীয় এক যুবকদের বড়শিতে মাছটি ধরা পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বসে ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। এক সময় মাছটি বড়শিতে ধরা পড়ে। ৩-৪ ঘণ্টা চেষ্টার পর মাছটি শুকনো স্থানে তুলেন তারা। পরে স্থানীয়রা মাছটি এক হাজার টাকা কেজি দরে কিনে নিয়েছেন।

শিকারি আতিকুর বলেন, আমরা প্রতি বছরই বড়শি দিয়ে নদীতে মাছ ধরি। তবে এতো বড় মাছ পাইনি। পরে এলাকার লোকজন এক হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছেন।

কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালি পদ রায় বলেন, আমার জানা মতে, ধরলা নদীতে এতো বড় মাছ আগে ধরা পরেছে কি না জানা নেই। কিন্তু তিস্তা, ব্রহ্মপুত্র নদে এর চেয়েও বড় মাছ ধরা পড়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা