সারাদেশ

মমেকে করোনা ইউনিটে ২২ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের ৭ জন, টাঙ্গাইলের ২ জন ও নেত্রকোনার ১ জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে ময়মনসিংহের ১০ জন ও নেত্রকোনার ২ জন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫৫৩ জন রোগী ভর্তি আছেন৷, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে আছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।

এদিকে ময়মনসিংহ সিভিল সার্জন দপ্তর জানিয়েছে, জেলায় নতুন করে ১ হাজার ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৮০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৭৪ শতাংশ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা