সারাদেশ

ঠাকুরগাঁওয়ের ৫টি পরিবারের ১২ ঘরে আগুন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আগুনে পুড়ে ৫টি পরিবারের ১২টি ঘর ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে।

মঙ্গলবার(৩ আগষ্ট) রাত সাড়ে ১১টায় ১নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামের বইজুল ইসলামের ছেলে কৃষক মাজেদুল ইসলাম, রাশিদুল ইসলাম, রবিউল ইসলাম, সাদেকুল ইসলামের ৪ ছেলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এছাড়াও আলম ও ইয়াকুবের ঘরের সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ৫ টি পরিবারের নগদ টাকা,ধান চাল কাপড় চোপড় বাসন কোসন সবই ভস্মিভূত হয়েছে। এছাড়াও মাজেদুলের ৬টি গরু, ৭টি ছাগল ও নগদ ৪ লক্ষ টাকা এবং ৪ ভরি স্বর্ণলংকার পুড়ে যায়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত মাজেদুল ইসলাম জানান, আমি শেষ হয়ে গেছি।আগুনে পরনের কাপড় ছাড়া আমার সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২১ লক্ষ টাকা।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা