সারাদেশ

কুষ্টিয়ায় শনাক্তের হার ৩৬ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। শনাক্তের হার ৩৬ শতাংশ।

বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

হাসপাতাল সূত্র জানায় , ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২২৭ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৮৮ জন এবং ৩৯ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৪৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৪ জন, দৌলতপুরের ১১ জন, কুমারখালীর পাঁচজন, ভেড়ামারার ১০ জন, মিরপুরের ২১ জন এবং খোকসা উপজেলার ২২ জন রয়েছেন।

এদিকে নতুন ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৯ জনে। নতুন ১৪৩ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭২ জনে।

এখন পর্যন্ত জেলায় মোট ৮৯ হাজার ৮১ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৩ হাজার ৪২০ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১৬৩ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৮ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৯০৫ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা