সারাদেশ

পিসিআর মেশিনে ভাইরাস থাকায় করোনা পরীক্ষা বন্ধ

গাজীপুর প্রতিনিধি: জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব ও পিসিআর মেশিনের যন্ত্রাংশে ভাইরাস দেখা দিয়েছে। তাই মঙ্গলবার (৩ আগস্ট) থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ আছে।

ল্যাব প্রধান ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, সোমবার (২ আগস্ট) যন্ত্রাংশে ভাইরাস ধরা পড়ে। মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেলে পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেওয়া হয়। এতে ১১৫টি পজিটিভ আটটি নেগেটিভ ফল আসে। এ পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের সন্দেহ দেখা দেয়। এছাড়া পিসিআর টিউবে যেখানে ভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরাসের উপস্থিতি পাওয়ায় যন্ত্রে ত্রুটির বিষয়টি আরও নিশ্চিত হই।

ল্যাব প্রধান বলেন, পরে সব স্যাম্পল আবারও পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি। আশা করছি বৃহস্পতিবারের মধ্যে যন্ত্রাংশ ও ল্যাব সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পর শুক্রবার থেকে আবার নমুনা পরীক্ষা করা যাবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা