প্রতীকী ছবি
স্বাস্থ্য

নিউমোনিয়ায় ২৫ নবজাতকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: গত দুই দিনে শীতজনিত রোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিএনপি ফন্দিফিকিরের চিন্তা করে

হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব নবজাতক মারা যায়। যাদের বয়স ১ থেকে ২৮ দিন।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজি।

তিনি জানান, হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১১ নবজাতক এবং পরের ২৪ ঘণ্টায় ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। তারা সবাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

আরও পড়ুন: দেশে ডলারের সংকট নেই

তিনি আরও জানান, বর্তমানে ওয়ার্ডটিতে ৬২৩ জন নবজাতক ও শিশু ভর্তি আছে। তাদের বেশিরভাগই শীতজনিত সমস্যায় ভুগছে। তবে তাদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতিও রয়েছে বলে জানান উপ-পরিচালক।

শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. বিশ্বজিৎ চৌধুরী জানান, নবজাতক মৃত্যুর ঘটনা নিয়মিতই ঘটে থাকে। তবে শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে শীতজনিত শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এ সময়টাতে বাড়িতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ছাড়া বিপদে পড়বে ইউরোপ

শীত বাড়ার সঙ্গে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে- এমন আশঙ্কার কথা জানিয়ে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। নবজাতক ও শিশুদের সুচিকিৎসায় চিকিৎসক-নার্স এবং অন্যান্য কর্মচারীরা তৎপর আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা