সারাদেশ

লক্ষ্মীপুর পৌরসভার প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌরসভায় ইউজিআইআইপি-৩ এর ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প কাজের পদে-পদে অনিয়মের ভাঁজ দেখা যাচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কনস্ট্রাকশন প্রভাব খাটিয়ে ইচ্ছেমতো কাজ করছেন বলেও অভিযোগ রয়েছে। প্রকল্প তদারকি সংশ্লিষ্টদের নির্দেশনা কানে তুলছেন না ঠিকাদার। এতে ঠিকাদারের কার্যক্রমে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ক্ষুব্ধ।

এদিকে, পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় নিম্নমানের পাইপ ব্যবহার ও পাইপের ওপর-নিচে সঠিকভাবে বালু না দেওয়া স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আঠা ছাড়া জোরপূর্বক (পিটিয়ে) পাইপের সংযোগ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রতি কিলোমিটার এলাকার পাইপের দু’পাশ আটকে দিয়ে পানির গতি (প্রেসার টেষ্ট) পরীক্ষা করা হয়। এতে প্রতিটি পাইপের সংযোগ ছিঁড়ে গেছে। পরে পুনরায় সেই আঠা ছাড়া নিম্নমানের পাইপগুলোর সংযোগ লাগিয়ে কাজ বুঝিয়ে দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। এ ঘটনায় বাঁধা দিলে গত ১৫ দিন ধরে কাজ বন্ধ করে প্রকল্পের অন্য এলাকায় চলে যায় ঠিকাদারের লোকজন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভায় ২০১৯ সালে প্রায় ২৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দে ইউজিআইআইপি-৩ প্রকল্পের অধীনে ওয়াটার প্ল্যান্ট, পাইপ লাইন ও ওয়াটার প্রোডাকশনের কাজ শুরু হয়। কাজটি পেয়েছে এবিএম ওয়াটার কনস্ট্রাকশন। এর স্বত্ত্বাধিকারী এবিএম জাহিদুল ইসলাম। প্রকল্পে ৬৮০ ঘনমিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াটার প্যান্ট, ৩৩ কিলোমিটার পাইপ লাইন ও ৭ টি ওয়াটার প্রোডাকশন স্থাপনের কাজ চলমান। আগামী মার্চের মধ্যে ঠিকাদার পৌরসভাকে কাজ বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। ঠিকাদার জাহিদুল ইসলামের ভাই আহছান কবির পারভেজ কাজটি স্থানীয়ভাবে সমন্বয় করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকদিন ধরে লাহারকান্দি, আবিরনগর, বাঞ্চানগর এলাকায় পৌরসভার বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। গত নভেম্বরে লাহারকান্দি এলাকায় বিশুদ্ধ পানির নতুন পাইপ লাইনের কাজ চলে। নিয়ম না মেনে প্রতিটি পাইপ আঠা ছাড়া সংযোগ দেওয়া হয়। ডিসেম্বরের মাঝামাঝিতে পাইপ লাইনে পানির গতি (প্রেসার টেস্ট) পরীক্ষা করা হয়। এতে পাইপের প্রতিটি সংযোগ ছিঁড়ে যায়। পরবর্তীতে তারা ফের একইভাবে পাইপগুলো বসায়। এলাকাবাসী বাধা দিলে ঠিকাদারের লোকজন কাজ ছেড়ে পালিয়ে যায়। পানির গতি পরীক্ষার সময় আবিরনগর ও লাহারকান্দি এলাকার পুরাতন লাইনও ছিঁড়ে গেছে। এজন্য স্থানীয়রা পৌরসভার বিশুদ্ধ পানি পাচ্ছে না। বুধবার (৬ জানুয়ারি) বক্স করার জন্য দুইজন নির্মাণ শ্রমিক পাঠানো হয়। সেখানে ঠিকাদারের সমন্বয়ক বা তদারকি সংশ্লিষ্ট কাউকে দেখা যায়নি। পৌর শহরের বিভিন্ন এলাকায় নিয়ম না মেনে পাইপ জোড়া দিয়ে রাখা হয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভার পানি সরবরাহ শাখার সুপার সামছু উদ্দিন সামছু জানিয়েছেন, ঠিকাদার কারো কথা শোনে না। তিনি ইচ্ছেমতো লোক দিয়ে কাজ করাচ্ছেন। তার (ঠিকাদার) বিরুদ্ধে এলাকাবাসীকে দুদকে অভিযোগ করার পরামর্শ দেন এ কর্মকর্তা।

প্রকল্প কনসালটেন্ট ইয়াছিনুর রহমান বলেন, পানির গতি পরীক্ষার নিয়ম অনুযায়ী ৬ ভার লোড দিয়ে ৭২ ঘণ্টা ধরে রাখার কথা রয়েছে। কিন্তু ৪ ভার লোড দিলেই পাইপের সংযোগগুলো ছিদ্র হয়ে পানিতে এলাকা ভেসে যায়। এতে কাজ বন্ধ রাখা হয়। এখানে এবিএম ওয়াটার কনস্ট্রাকশনের যথেষ্ট যন্ত্রপাতি নেই। যেগুলো আছে সেগুলোও অকেজো।

জানতে চাইলে সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, আমরা এ প্রকল্পটির সহযোগী হিসেবে কাজ করছি। সরাসরি তদারকি করার আমাদের এখতিয়ার নেই। তবে পানির গতি পরীক্ষা ছাড়া কাজটি বুঝে নেওয়া হবে না।

এবিএম কনস্ট্রাকশনের ব্যবস্থাপক আহছান কবির পারভেজ বলেন, প্রকল্পের কাজ এখনো চলমান। ফেব্রুয়ারিতেই কাজ বুঝিয়ে দেওয়া যাবে। পাইপলাইনে সমস্যা নিয়ে কিছু অভিযোগ রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করেই সঠিকভাবে কর্তৃপক্ষকে কাজ বুঝিয়ে দেওয়া হবে। আগামি মার্চের মধ্যেই পৌরবাসী এ সুবিধা ভোগ করতে পারবে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, পানির গতি পরীক্ষা করেই কাজ বুঝে নেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। সঠিকভাবে কাজ করার জন্য ঠিকাদারকে মেয়র কঠোর নির্দেশনা দিয়েছিলেন। তাদের কার্যক্রমে মেয়র বর্তমানে ক্ষুদ্ধ।

সান নিউজ/জেইউবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা