সারাদেশ

সিংগাইরে ঝুঁকিপূর্ণ অর্ধশতাধিক সেতু-কালভার্ট

শামীম রেজা, মানিকগঞ্জ : ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক সেতু ও কালভার্ট। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব সেতু এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সেতু-কালভার্ট দিয়ে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় এলাকাবাসী।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সহজতর করার লক্ষ্যে আশির দশকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা পরিষদের উদ্যোগে অর্ধশত ব্রিজ নির্মাণ করা হয়। ফলে তৎকালীন সময় গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। কিন্তু নিম্নমানের কাজ ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ব্রিজগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল সেতুটি দিয়েই যেতে হয় ভাষা শহীদ রফিক উদ্দিন আহম্মদের গ্রামের বাড়ি পাড়িল-বলধারা। সেতুটির রেলিং ভেঙে গেছে। ঢালাই উঠে বের হয়ে গেছে রড়। পিলারগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। যে কোনো সময় সেতু ধ্বসে দুর্ঘটনার ঘটতে পারে।

বাইমাইল গ্রামের স্কুল শিক্ষক নাসির উদ্দিন জানান, এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ চলাচল করে। সেতুটি অত্যন্ত সরু, রেলিংও ভাঙাচোরা। ঝুঁকি নিয়েই এই সেতুতে স্থানীয়রা চলাচল করে। যে কারণে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।

অটোচালক শফিকুল জানান, বাইমাইল ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার খানেক অটোবাইক, সিএনজি, ট্রাক্টর, রিকশা-ভ্যান চলাচল করে। সরু হওয়ায় বড় কোন যানবাহন এখানে চলাচল করে না। ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা চালকরা সবসময় চিন্তিত থাকি। যেকোন সময় এই ব্রীজে দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, হাটবাজারে খাদ্য শস্য ও ব্যবসায়িক পণ্য আনা নেওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ভিন্ন পথে পণ্য আনা নেওয়া করায় খরচ অনেক বেড়ে যায়। যে কারণে অর্থনৈতিকভাবেও ক্ষতির মুখে পড়েন তারা। উপজেলার এসব ব্রীজ কালভার্ট গুলো সংস্কার ও পুন: নির্মাণ করার দাবী জানান তিনি।

সিংগাইর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রুবাইয়াত জামান জানান, আশির দশকে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সহজতর করার লক্ষ্যে ব্রিজগুলো নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিনের পুরনো এসব ব্রিজের অধিকাংশই এখন জরাজীর্ণ। অনেক ব্রিজ মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্রিজ-কালভার্ট প্রকল্পের আওতায় অধিক ঝুঁকিপুর্ণ ব্রিজগুলো পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে তিনটি ব্রীজের কাজ চলমান রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ব্রিজই পুনঃনির্মাণ করার পরিকল্পনা রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা