সারাদেশ

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : নতুন করে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের প্রতিবাদ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গোপালগঞ্জের মুক্তিযোদ্ধারা।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় স্থানীয় পৌরপার্কে বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, মতিয়ার রহমান খান, মোশারফ হোসেনসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।

এসময় মুক্তিযোদ্ধাদের নতুন করে যাচাই-বাছাই বন্ধসহ ৭ দফা দাবী বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তারা বলেন, যাচাই বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে। দ্রুত এ যাচাই বাছাই বন্ধের দাবী জানান তারা। পরে পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এসব কর্মসূচীতে জেলার ৫ উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা এসে অংশ নেন।


সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা