সারাদেশ

আরিচা ঘাটে বাঁশ দিয়ে নির্মিত হচ্ছে ৩৬ লাখ টাকার এপ্রোচ সড়ক

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু করতে ফেরিতে যানবাহন লোড-আনলোডের জন্য ৩৬ লাখ টাকা ব্যয়ে এপ্রোচ সড়ক নির্মাণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এপ্রোচ সড়কটি বাঁশ দিয়েই নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, প্রায় ২০ বছর পর পাবনাসহ উত্তরাঞ্চলের ১০টি জেলার মানুষের ভোগান্তি লাঘবে আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌবন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

চলতি মাসেই আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। এ লক্ষে পুরোদমে চলছে ফেরিঘাট নির্মাণ কাজ। চলছে নদীতে ড্রেজিং কার্যক্রম। সেই সাথে ফেরিতে যানবাহন লোড-আনলোডের জন্য নির্মাণ করা হচ্ছে এপ্রোচ সড়ক।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এপ্রোচ সড়ক নির্মাণে প্রথমে বালুর বস্তা ফেলে তার উপর বাঁশ দিয়ে মাচা তৈরি করা হয়েছে। সেই মাচায় ছয় ইঞ্চি ফাঁক ফাঁক করে বাঁশ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র সহকারী প্রকৌশলী শাহ আলম দাবি করেন, ফেরিঘাট নির্মাণে সিডিউল ও ডিজাইন অনুযায়ী কাজ করা হচ্ছে। চলতি বছরের জুন পর্যন্ত ৩৬ লাখ টাকা ব্যয়ে ফেরিঘাট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণের কাজে ব্যবহৃত হবে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/এমএসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা