সারাদেশ

নাটোরে যুবক যুবতীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে নাটোরের লালপুরে একদিনে পৃথক দুইটি স্থান থেকে যুবক ও যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা গ্রামের একটি গম ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের এবং এবি ইউনিয়নের পাটিকাবাড়ি এলাকার রেললাইনের পাশ থেকে অপর এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা এলাকায় স্থানীয়রা মাঠে কৃষি জমিতে কাজ করতে যাওয়ার সময় গম ক্ষেতে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখতে পায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়।

অপরদিকে, উপজেলার এবি ইউনিয়নের পাটিকাবাড়ি এলাকার রেললাইনের পাশ থেকে একটি অজ্ঞাত নারীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে পৃথক দুইটি ইউনিয়ন থেকে নারী ও পুরুষের দুইটি অজ্ঞাত লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। এখনও লাশের কোন পরিচয় পাওয়া যাইনি। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা