সারাদেশ

প্রচণ্ড ঠাণ্ডায় কাহিল ঠাকুরগাঁওয়ের মানুষ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। ঠাণ্ডার কারণে শিশু ও বৃদ্ধদের মাঝে দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রকোপ।

৩য় দফা মৃদু শৈত্যপ্রবাহে আবারো শীত জেঁকে পড়েছে ঠাকুরগাঁও জেলায়। প্রতিদিন সন্ধ্যা হতে বৃষ্টির ন্যায় কুয়াশা ঝড়ছে। চলছে পরদিন দুপুর পর্যন্ত। ঘন কুয়াশায় চারদিক ঢাকা থাকায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। কাজে যেতে না পেরে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে দরিদ্র লোকজন।প্রবীণ ও বয়স্ক লোকজন ঠান্ডায় ওজু গোছল করতে না পেরে ঠিকমতো নামাজ ও পূজা অর্চনা করতে পারছেন না।

ঘন কুয়াশার কারণে বোরোর বীজতলাসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ছিন্নমূল, খেটে খাওয়া দিনমজুর, রিক্সা ও অটো কাজ কর্ম হারিয়ে দুর্ভোগে পড়েছে।ছোট বাচ্চা ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের নারীরা। ঠান্ডার জন্য শিশুদের রোগ বৃদ্ধি পাচ্ছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বেড়েছে সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা।

শীতার্তরা জানান, তীব্র শীতের কারণে অটোগাড়ি চালানো যাচ্ছে না। তাই আয়ও কমে গেছে। আর গাড়ি বের না করলে সংসার চলবে না। তাই কষ্ট হলেও জীবিকার জন্য গাড়ি নিয়ে বের হতে হয় তাদের।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, শীতার্তদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ২৬ হাজার কম্বল ও ৩০ লক্ষ নগদ টাকা পাওয়া গেছে। এগুলো ৫টি উপজেলায় সমহারে বিতরণ করা হয়েছে। এছাড়াও শীতার্ত মানুষের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

স্বর্ণ জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই&mdash...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা