সারাদেশ

দু’জনকে আহত করে মারা গেল সেই মেছো বাঘ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে মেছো বাঘের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। একটি মেছো বাঘকে ধরার সময় এই হামলার শিকার হন আয়ুব আলী (৪৫) ও আব্দুর রহিম (৪৬) নামের দুই ব্যক্তি।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্ল্যা গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, জৈল্ল্যা গ্রামের মৃত জয়নাল মেম্বারের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বাসা বেঁধে ছিল মেছো বাঘটি। সোমবার বিকালে শ্রমিকরা ওই ঘর ভাঙ্গার সময় বাঘটি দেখতে পান। পরে স্থানীয়রা বাঘ যাতে ঘর থেকে বের হতে না পারে এজন্য চারপাশ আটকিয়ে দেয়। মুহুর্তেই এই খবর ছড়িয়ে পড়লে গ্রামের শত শত মানুষ এসে ওই বাড়িতে জড়ো হন।

বিষয়টি জানানো হয় থানা পুলিশ এবং বন ও পরিবেশ কর্মকর্তাদেরও। পুলিশের উপস্থিতে গ্রামবাসী জাল ও বস্তা নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭ টার দিকে বাঘটি ধরতে সক্ষম হন। এসময় বাঘের হামলায় দুইজন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে।

পরে গ্রামবাসী বাঘটিকে বস্তায় ভরে থানায় নিয়ে যান। কিন্তু থানায় নিয়ে দেখেন বস্তার ভেতেই বাঘটি মারা গেছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাঘটি স্থানীয়রা বস্তায় ভরে থানায় নিয়ে আসলেও পথেই তার মৃত্যু হয়েছে। বস্তার ভেতর দম বন্ধ হয়ে হয়তো তার মৃত্যু হতে পারে বলে জানান।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা