সারাদেশ

এসপি আবিদার আবেগগণ স্ট্যাটাস, এর শেষ কোথায়?

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী আনুশকা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ঘৃণা, সমালোচনা ও ব্যাপক প্রতিবাদ অব্যাহত রয়েছে। যে যার জায়গা থেকে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এ ঘটনাকে কেন্দ্র করে সরব রয়েছে।

যৌন নির্যাতন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা এ রকম ঘটনা নিয়ে নানা অভিজ্ঞতা ও বাস্তবতার মুখোমুখি হতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। নিজের এমন অভিজ্ঞতা থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা। তার স্ট্যাটাসে নারীর ওপর সহিংসতার দৃশ্য ফুটে উঠেছে।

সোমবার ১১ জানুয়ারি ফেসবুকে দেওয়া আবিদা সুলতানার ফেসবুক স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো :

রাতে একজন মায়ের অনুভূতি কেমন হয়, যদি আদরের সন্তানকে অন্যের লালসার বলি হতে দেখতে হয়! মানুষের ভিতরে কেন এমন পশুর প্রবৃত্তি? কেন এত যৌন কাম? এর শেষ কোথায়?

পঞ্চান্ন-ষাট বছরের প্রবীণ, হাড্ডী কঙ্কালসার পনের-ষোল বছরের প্রতিবন্ধীকে তখন ধর্ষণ করে তখন তাকে কী বলা যায়? আবার এমন আচরণের জন অনুশোচনার লেশমাত্র নেই। বক্তব্য… আমার ভাতিজিকে আমি তো একটু আদর করতেই পারি!

আহ্! কী আজব! মায়ের চোখের অঝোর শ্রাবণ আমাকে আহত করে! কী করব? কয়জন মাকে স্বস্তি দিতে পারি আমরা? কী ছেলে, কী মেয়ে... কখন কীভাবে কার লালসার শিকার হবে বোঝা কি সম্ভব?

রক্তাক্ত ছোট্ট ছেলেটিকে দেখে কী মা প্রথমে বুঝতে পেরেছিলেন যে, তারই সহপাঠী বড় ক্লাসের ছেলেটির শিকার হতে হবে তার সন্তানকে এমন করে? এমন অসুস্থতা কেন মানুষের মধ্যে? এই অসভ্যতার শেষ কী করে হবে?

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা