সারাদেশ

পাইলট হবার স্বপ্ন থেকে কিশোরের ড্রোন আবিস্কার 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : কোন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা না করে শুধুমাত্র ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ঠাকুরগাঁওয়ের অজো পাড়াগাঁয়ের এক কিশোর শিক্ষার্থী বিমানের আদলে ড্রোন আবিস্কার করে এলাকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। তার ড্রোন উড়ানোর দৃশ্য দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার দরিদ্র কৃষক পরিবারের সন্তান সালাউদ্দীন জনি। ছোট বেলা থেকে তার স্বপ্ন ছিল বিমানের পাইলট হয়ে আকাশে উড়ে বেড়ানোর। গ্রামের কলেজ থেকে এইচএসসি পাশ করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি ইউনিটে। কৃষি বিষয়ে পড়াশোনা করলেও তার ছোট থেকে স্বপ্ন বিমানের পাইলট হবার। যদিও তার পাইলট হবার বাসনা পূরণ হবার নয়।

তারপরও শুধু মাত্র নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ২০১৭ সালে পরীক্ষামূলকভাবে দূরপাল্লার বিমান তৈরির কাজ শুরু করে সে। দীর্ঘ ৪ বছর প্রচেষ্টার পর গত বছরের সেপ্টেম্বর মাসে চালকবিহীন বিমান আকৃতির একটি ড্রোন আবিস্কার করে সে। ইতোমধ্যে তার নিজস্ব উদ্ভাবিত ড্রোন উড্ডয়ন করতেও সক্ষম হয় সে।

প্রথমদিকে ৫ কেজি ওজনের ৫ ফুট লম্বা একটি ড্রোন আবিস্কার করে যা ৪ কিলোমিটার এলাকাজুড়ে ১ হাজার ফুট উচ্চতায় ৩৫ মিনিট ধরে উঠতে সক্ষম হয়। পরে বাঁশ, কাঠ, কর্কশিট, ফোমশিট ব্যবহার করে ছোট আকারের ড্রোন বানায় যার ওজন ১ কেজি। তার এই উদ্ভাবিত ড্রোনটি পাঁচ কিলোমিটার নিয়ন্ত্রণ রেখার ভিতরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ২ হাজার ফুট উচ্চতায় এবং ঘন্টায় ১শ কিলোমিটার গতিতে ৪০ মিনিট উড়তে পারে।

ইতোমধ্যে সেটি জেলা শহরের বড় মাঠ ও রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী উচ্চবিদ্যালয় উড্ডয়ন করে হাজারো মানুষের প্রশংসা কুড়িয়েছে। জেলা প্রশাসন তার আবিস্কারে বিস্মিত হয়ে তার উদ্ভাবিত ড্রোন বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর কথা ভাবছেন।

সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বঙ্গবন্ধু অ্যারোস্পেস এন্ড অ্যারোনোটিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে আগামী দিনে বড় আকারের বিমান তৈরি করতে পারবেন বলে স্বপ্ন দেখে খুদে এই আবিস্কারক।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ইচ্ছা শক্তি থাকলে মানুষ যে ব্যতিক্রমী কোন যন্ত্র আবিস্কার করতে পারে জনি তার উজ্জল দৃষ্টান্ত। সালাউদ্দীনকে সার্বিকভাবে সহযোগিতা করা হয় তাহলে দেশ ও জাতি তার কাছ থেকে অনেক ভালো কিছু পেতে পারে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা