সারাদেশ

চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে চলন্ত পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে ঝাউডাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় চালকের সাহসিকতার জন্যে ট্রাক বোঝাই পণ্যের আংশিক আগুনে পুড়ে গেলেও রক্ষা পেয়েছে সড়কের পার্শ্ববর্তী বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্ক-শিট ভর্তি একটি ট্রাক চট্টগ্রাম থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় ঝাউডাঙ্গা বাজারে যানজটে আটকিয়ে যায়। এরমধ্যে ট্রাকের পিছন দিক থেকে ট্রাক ভর্তি কর্ক-শিটে আগুনের লেলিহান শিখা দেখা যায়। চালক তার লুকিং গ্লাস দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে দ্রুত ট্রাকটি বাজারের দোকান এলাকা থেকে সামনে নিরাপদ জায়গায় নিয়ে যায়। মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে যায়।

ট্রাকের চালক দিপংকর জানান, ট্রাকের পিছনে আগুন দেখে আমি ট্রাকটি দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। তাছাড়া খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, চালকের সাহসিকতার জন্য ঝাউডাঙ্গা বাজারে অনেক বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কোন কারণ তিনি জানাতে পারেননি। তিনি আরও জানান, ‘অগ্নিকাণ্ডে ট্রাকের কিছু পণ্যের ক্ষতি হয়েছে তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি’।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা