সারাদেশ

বড়লেখায় প্রকৌশলী হত্যায় প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায় প্রকৌশলী সাইফুর রহমান হত্যা মামলার প্রধান সন্দিগ্ধ আসামি জয়নাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে রতুলীবাজার এলাকার জামাল কমিউনিটি সেন্টারের সামনে থেকে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আতাউর রহমান তাকে গ্রেফতার করেন। আটক জয়নাল উদ্দিন উপজেলার বর্নি ইউপির আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।

পুলিশ জানায়, গত বছরের ৩১ জুলাই উপজেলার বর্ণি ইউপির আহমদপুর গ্রামে নিজ বাড়ির মেঝেতে শোয়ানো অবস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। গ্রেফতার আসামি জয়নাল উদ্দিন পরিকল্পিত হত্যাকান্ডটি ধাপাচাপা দিতে সর্বপ্রথম ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয় বলে এলাকায় প্রচারণা চালায়।

শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তখনই স্বজনরা পরিকল্পিত হত্যার অভিযোগ তোলেন। ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার সাইফুরের ময়নাতদন্ত প্রতিবেদন পায় পুলিশ। ওই প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসায় ওইদিন নিহতের ছোটভাই এমদাদুর রহমান থানায় হত্যা মামলা করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে সাইফুর রহমান হত্যা মামলার এজাহার নামীয় ৩ আসামি বাবলু আহমদ, জবলু হোসেন ও কামাল হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, গ্রেফতার জয়নাল উদ্দিন এ মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি।

সান নিউজ/এসকেডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা