জাতীয়

দেশকে উন্নত করার লক্ষ্যে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল এলাকার নাগরিক সুবিধা সমানভাবে বৃদ্ধি করে চলেছেন। এর অংশ হিসেবে বড়লেখা পৌরসভায় শুধু পানি সরবরাহের লাইনের জন্যই ২২কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বড়লেখা পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী আরো বলেন, বড়লেখা পৌরসভাকে পর্যায়ক্রমে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করা হবে। বর্তমান সরকার দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গরু, ছাগল এবং নগদ অর্থ প্রদান সহ বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে। জনগণের সক্রিয় অংশগ্রহণে সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন সফল হবো আমরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং নারী শিক্ষা একাডেমির অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন প্রমুখ।

এরপর মন্ত্রী নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪ (চার) তলা ভবনের উদ্বোধন করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা