ছবি-সংগৃহীত
জাতীয়

দেশে বন সংরক্ষণ খুবই চ্যালেঞ্জের

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ায় এ দেশের বন ও প্রতিবেশ সংরক্ষণ করা খুবই চ্যালেঞ্জের। এ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কার্যক্রমকে বৃক্ষরোপণ অভিযানে রূপ দিয়েছেন। প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ এবং বন ও পরিবেশ সংরক্ষণকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : অবরোধ-ভাঙচুর রাজনৈতিক অপরাধ

রোববার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে 'জাতীয় বৃক্ষ মেলা ২০২৩' এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, এ বছর রাজধানীতে অনুষ্ঠিত বৃক্ষ মেলা ছাড়াও দেশের সাতটি বিভাগীয় শহরে ৫৬টি জেলা শহরে এবং দুটি উপজেলা সদরে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছিল। আশা করি, আগামী বছর থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে এমন আয়োজন করা হবে। নার্সারি মালিকদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার আশ্বাসও তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ায় এ দেশের বন ও প্রতিবেশ সংরক্ষণ করা খুবই চ্যালেঞ্জের। এ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কার্যক্রমকে বৃক্ষরোপণ অভিযানে রূপ দিয়েছেন। আর সেজন্যই দেশের পরিবেশ এবং প্রতিবেশ সংরক্ষণ ও উন্নয়নের জন্য বন অধিদফতর বন সম্প্রসারণ ও উন্নয়ন, বন সংরক্ষণ, অবক্ষয়িত বন পুনঃপ্রতিষ্ঠা এবং বন ধ্বংস রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রচলিত বন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক বনায়ন, সহ-ব্যবস্থাপনা এবং সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা।

আরও পড়ুন : জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা

বনমন্ত্রী বলেন, এ বছর যারা 'বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১' পেয়েছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়া জাতীয় বৃক্ষ মেলায় স্টল প্রদানকারী পুরস্কার বিজয়ী নার্সারি মালিকদের এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যেসব শিশু-কিশোর পুরস্কৃত হয়েছে তাদেরও অভিনন্দন জানাচ্ছি।

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ এবং বন ও পরিবেশ সংরক্ষণকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। এ বছরও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এর শুভ উদ্বোধনকালে তিনি দেশবাসীকে বেশি বেশি করে গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, বন ব্যবস্থাপনার আধুনিক ধারণা হচ্ছে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে বন ব্যবস্থাপনা করা, যাতে করে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যেন জনসাধারণ বনায়ন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে পারে এবং ভাবতে পারে যে বনের বৃক্ষ রোপণ ও বন সংরক্ষণে তাদের যেমন অবদান রয়েছে তেমনি অধিকারও রয়েছে এবং এর মাধ্যমে বনের নিকটবর্তী এলাকায় বসবাসরত জনগণের জীবনযাত্রার মানেরও উন্নয়ন হয়।

আরও পড়ুন : কারো ফরমায়েশে নির্বাচন হবেনা

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে 'বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১' বিজয়ী, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী এবং বৃক্ষ মেলার স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা