সারাদেশ

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

মোংলা প্রতিনিধি

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল টাইগার। রবিবার (১২ জুলাই) সকালে পূর্ব সুন্দরবনের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনিকে অবমুক্ত করে বন বিভাগ। এসময় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাণীটির গতিবিধি পর্যবেক্ষণে করা হবে, সংযুক্ত করা হয়েছে রেডিও কালারিং। চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের সড়কি খাল সংলগ্ন এলাকায় শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকে পড়া একটি স্ত্রী বাঘ উদ্ধার করে বন বিভাগ। ফাঁদে আটকে বাঘটির সামনের বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি দীর্ঘ সময় খাদ্য গ্রহণ করতে না পারায় এটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে চলাচলের সক্ষমতা হারিয়ে ফেলে। পরে বাঘটিকে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধার কেন্দ্রে আনা হয়। সেখানে বন কর্মীদের সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে বাঘিনিটি।

বাঘটির চিকিৎসক গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন জানান, বাঘটি এখন সম্পূর্ণ সুস্থ এবং প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উপযোগী। অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আবার বনে অবমুক্ত করার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম।

গত ছয় মাস ধরে সেখানে চিকিৎসক ও বন বিভাগের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা ও পরিচর্যা করা হয়। চিকিৎসা শেষে বাঘটি এখন সম্পূর্ণ সুস্থ। এটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে এবং এর মধ্যে বন্যপ্রাণীর স্বাভাবিক ক্ষিপ্রতাও ফিরে এসেছে বলেও জানান তিনি।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, অবমুক্ত করার পর বাঘটির গতিবিধি পর্যবেক্ষণের জন্য তার বিচরণ এলাকায় ২০টি ক্যামেরা ট্র্যাপ স্থাপন করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা