সারাদেশ

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন কবির নির্বাচিত হওয়ার পর, বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। বইছে এ নিয়ে সমালোচনার ঝড়।

সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী একজন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা একই সঙ্গে কোনো ব্যবসায়ী সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন কি না— এ প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) জেলার টঙ্গীবাড়ি উপজেলার একটি রেস্টুরেন্টে মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ বছর মেয়াদে কমিটিতে সভাপতি নির্বাচিত হন মো. হুমায়ুন কবির। ওই নতুন কমিটির পক্ষ থেকে পোলট্রি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ব্যবসার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। যা স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন মিডিয়াতে লক্ষ্য করা গেছে।

এদিকে- স্থানীয় সচেতন মহলের দাবি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যেহেতু একজন সরকারি কর্মচারী, তাই কোনো ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে থাকা সরকারি চাকরির আচরণবিধি ও স্বার্থের সংঘাতের বিষয়টি সামনে আনতে পারে। এ কারণে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা প্রয়োজন বলে তারা মনে করছেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, শনিবার আমাদের কমিটি গঠন হয়েছে ১১ সদস্য বিশিষ্ট। তবে আমাদের সংগঠনের সদস্য সংখ্যা ৩৩। আমি এবার নিয়ে ৫ বার সভাপতি নির্বাচিত হয়েছি।

আপনি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হয়ে আর্থিক বা সমিতির প্রতিষ্ঠানের সভাপতি হলেন- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা দেখভাল করি, কোন লেনদেন হয় না। এ বিষয়ে বিধিনিষেধ আমার জানা নেই।

মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা এ বিষয় বলেন, আমি যেহেতু এ উপজেলায় নতুন। আপনার কাছ থেকে বিষয়টা জানলাম। খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা