বিনোদন

গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় আমিরের হানিমুন

সান নিউজ ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান নতুন জীবনের সূচনা করেই পাড়ি জমিয়েছেন বিদেশে। সদ্য বিবাহিত স্ত্রী গৌরী স্প্র্যাটকে সঙ্গে নিয়ে তিনি এখন মধুচন্দ্রিমায় ব্যস্ত, আর এই বিশেষ সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে।

সম্প্রতি পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে মুম্বাইয়ের পালি হিলের নিজ বাসভবনে আয়োজন করা হয় এই বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠানে আমিরের আগের সংসারের সন্তান ও সাবেক দুই স্ত্রীও উপস্থিত ছিলেন, যা বিয়েটিকে আরও ভিন্নমাত্রা দেয়।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। জানা গেছে, বিয়ের পর নতুন ঠিকানায় ওঠার পরিকল্পনা রয়েছে তার। মুম্বাইয়ের একটি অভিজাত আবাসনে একাধিক ফ্ল্যাট কিনেছেন তিনি, যেখানে পরিবারের সদস্যদের জন্য আলাদা থাকার ব্যবস্থাও রাখা হয়েছে।

নতুন সংসার শুরু করার আগে কিছুটা নিরিবিলি সময় কাটাতেই অস্ট্রেলিয়ায় গেছেন এই দম্পতি। ব্যক্তিগত অবকাশের পাশাপাশি মেলবোর্নে অনুষ্ঠিতব্য একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবেও অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

গৌরীর সঙ্গে আমিরের সম্পর্কের শুরু প্রায় দুই বছর আগে। এক পারিবারিক সূত্রে পরিচয়ের পর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। পরে নিজের জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি এবং প্রকাশ্যে আনেন তাদের সম্পর্কের কথা।

সম্পর্ক প্রকাশের এক বছরের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। এখন নতুন জীবনের প্রথম অধ্যায় উপভোগ করছেন তারা, যা নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা