শিক্ষা

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে এক পরীক্ষার্থীকে চলতি বছরের অবশিষ্ট সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. কাউছার আহমেদ।

কাউছার আহমেদ মানবিক বিভাগের শিক্ষার্থী এবং মুন্সীগঞ্জ কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

জানা গেছে, সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষার হলে ওই পরীক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন। পরে বিষয়টি পরীক্ষা বিধিমালা অনুযায়ী যাচাই করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় মো. কাউছার আহমেদকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বাকি সব বিষয়ে অংশগ্রহণ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে বিধিমালা লঙ্ঘনের ঘটনায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা