ছবি: সংগৃহীত
জাতীয়

জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাদের অভিযোগ মিথ্যা। বিনা অপরাধে কাউকে আটক করাও হচ্ছে না। যারাই অপরাধ করছেন, আইন অমান্য করছেন বা জনদুর্ভোগ সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: কারো ফরমায়েশে নির্বাচন হবেনা

রোববার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর চার দশক উদযাপন উপলক্ষে ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার কখনো বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে না। রাজনৈতিক টর্চার নয়, প্রধানমন্ত্রী সব সময় রাজনৈতিক চর্চার কথা বলছেন।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা প্রদান করছে না। বরং কর্মসূচির নামে আগুন, ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, ধৈর্যের পরিচয় দিচ্ছে।

আরও পড়ুন: অবরোধ-ভাঙচুর রাজনৈতিক অপরাধ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি হঠাৎ করে আন্দোলনে এসেছে। কিন্তু তাদের বিগত দিনের কার্যকলাপের কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার প্রমাণ ২০০৮ ও তার পরবর্তী নির্বাচনগুলোতে জনগণ তাদের বিরুদ্ধে মতামত দিয়েছে।

তারা জানেন যে, নির্বাচনে তারা নির্বাচিত হবে না, নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেবে না। এজন্য তারা জনগণের দুর্ভোগের কথা চিন্তা না করেই প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি দিচ্ছে, আন্দোলন করে যাচ্ছেন।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে গ্রিস

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সুস্পষ্ট। একটি রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে। তাদের দলীয় নীতি ও মেনুফেস্টো অনুযায়ী, তারা জনগণের কাছে যেতে চাইতেই পারে। সেজন্য তাদের বাধা দেওয়া হয় না। তারা রাজনৈতিক কর্মসূচি করছেন। আবার বলছেন যে, আমরা নাকি তাদের বাধা দিচ্ছি।

তিনি আরও বলেন, তারা আমাদের কাছে অনুমতি চাইলেন। ডিএমপি কমিশনের কাছে গেলেন যে, তারা তারুণ্যের সমাবেশ করতে চায়। আমরা বলেছি, আমাদের কোনো আপত্তি নেই।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ হাজি

কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তাঘাট বন্ধ ও যান চলাচল বিঘ্নিত করা যাবে না। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলেন। সেখানেই তাদের অনুমতি দেওয়া হয়েছে। এরপরও তারা কিভাবে বলেন সরকার তাদের সহযোগিতা করছে না?

মন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত তাদের যত নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে।

আরও পড়ুন: ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

গোয়েন্দা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি, ২ গ্রুপ বা ব্যক্তির মাঝে কর্তৃত্ব ও অংশীদারিত্ব নিয়ে অসন্তোষ অনেকদিন থেকে ছিল।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এই দুই গ্রুপের সম্পর্কটা এমন জায়গায় গিয়েছিল যে, একজন নিহত হয়েছে। বিএনপি বলছে, এটা নাকি তাদের কর্মী। তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, নিহত ব্যক্তি বিএনপির কর্মী নয়। পরিবারও সেটি বলেছে।

মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, ক্র্যাব সেক্রেটারি মামুনুর রশিদ, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সেক্রেটারি মাইনুল হাসান সোহেল প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা