ছবি : সংগৃহিত
জাতীয়

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না

জেলা প্রতিনিধি: নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে জানিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কারণ এদেশের জনগণ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ফেলেছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিদেশিদের কাছে ধরণা দিয়ে কোনো লাভ হবে না। বিদেশিরাও দু’এক দিনের মধ্যে টের পেয়ে যাবেন। আমরা মনে করি এই নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপলো ভারত

মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, টু্রিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রসাশক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিয়ার সালাম চৌধুরীসহ প্রমূখ

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বিকেল সাড়ে তিনটায় হরিরামপুর উপজেলায় মুক্তিযুদ্ধের হরিনা ক্যাম্প (হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমণের ওপর নির্মিত ম্যুরাল উদ্বোধন করেন।

আরও পড়ুন: ঢাকার বায়ু মানে উন্নতি

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় হরিরামপুর উপজেলার নটাখেলা এলাকায় যুদ্ধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। যুদ্ধ করার সময় এখানেই তার চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান শহীদ হয়েছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা