ছবি: সংগৃহীত
পরিবেশ

ভূমিকম্পে কাঁপলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক: আজ ১ ঘণ্টার মধ্যে কাঁপলো ভারতের পশ্চিম ও পূর্ব প্রান্ত। প্রথমে রাজস্থান তারপর মণিপুর। তবে এ ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন: চলতি জুলাই সবচেয়ে উষ্ণতম মাস

শুক্রবার (২১ জুলাই) ভোর ৪ টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে পরপর ৩ বার ভূমিকম্প হয় রাজস্থানের জয়পুরে। এর কিছু ক্ষণ পর ভোর ৫ টা নাগাদ ভূমিকম্প হয় মণিপুরের উখরুলে।

তবে এই ভূমিকম্পে রাজস্থান বা মণিপুরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এদিকে রাজস্থানে পরপর ৩ টি ভূমিকম্প হওয়ায় আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা।

আরও পড়ুন: ঢাকার বায়ু মানে উন্নতি

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোর ৪ টা ৯ মিনিটের দিকে প্রথম ভূমিকম্প অনুভূত হয় জয়পুরে, যার কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪। ঐ কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এরপর ৪ টা ২২ মিনিটে দ্বিতীয় কম্পন হয়, যার তীব্রতা ছিল ৩.১ মাত্রা। এটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: বৃষ্টি বেড়ে কমবে দিনের তাপমাত্রা

তৃতীয় কম্পনটিরও কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। ভোর ৪ টা ২৫ মিনিটে ঐ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪।

এরপর ভোর ৫ টা ১ মিনিটে দেশটির উত্তর-পূর্ব প্রান্তের রাজ্য মণিপুরেও ভূ-কম্পন অনুভূত হয়। ঐ কম্পন কেন্দ্র ছিল উখুরুলের ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা