ছবি: সংগৃহীত
পরিবেশ

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: আজ দেশের ৮ বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন আজ

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি আকারের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি বা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৭৫৫২৪ জন হাজি

তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: টাঙ্গাইলে ২ ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

পূর্বাভাস আরও বলা হয়, আগামী ৩ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, বুধবার (১৯ জুলাই) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল গোপালগঞ্জ ও টেকনাফে ৯ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা