ছবি: সংগৃহীত
জাতীয়

কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক: কপ-২৮ সম্মেলনকে সামনে রেখে আজ ঢাকায় আসছেন জোটটির প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির।

আরও পড়ুন: আমাদের চালের অভাব নেই

বৃহস্পতিবার (২০ জুলাই) কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের ২৮তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৮ আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন: বিএনপির শোকমিছিল আজ

এ সম্মেলনে বাংলাদেশের সমর্থন চাইবে আমিরাত। কারণ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই হয়তো কপ-২৮ প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।

সূত্র থেকে আরও জানা গেছে, কপ-২৮ প্রেসিডেন্ট সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকা সফর করবেন। সেটা হতে পারে কয়েক ঘণ্টার জন্য। বিকেলে এসে সন্ধ্যায় ঢাকা ছেড়ে যেতে পারেন তিনি।

আরও পড়ুন: পাওনা টাকার জন্য সজিবকে হত্যা করা হয়েছে

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সেখানে তিনি কপ-২৮ প্রেসিডেন্ট ঢাকায় এসে মন্ত্রণালয়ে যে ভেন্যুতে বক্তব্য দেবেন সেটি পরিদর্শন করেন।

জানা গেছে, কপ-২৮ প্রেসিডেন্টের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

প্রসঙ্গত, কপ হলো কনফারেন্স অব দ্য পার্টিসের সংক্ষিপ্ত রূপ। এটি বিশ্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘের একটি উদ্যোগ।

১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। এরপর ১৯৯৯ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কপের জলবায়ু সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তন’ ইস্যুটি প্রথমবারের মতো সামনে আসে।

আরও পড়ুন: উসকানিতে পা দেবেন না

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে কপ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সবশেষ গত বছরের নভেম্বরে মিশরের শার্ম এল-শেখে কপ-২৭ অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা