ছবি : সংগৃহিত
জাতীয়

ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির পথে যাত্রা করেছেন । সরকার প্রধানের সাথে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

আরও পড়ুন: রাতে ৮ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী রোমের উদ্দেশে যাত্রা করেন। তিনি রোম সফরে দেশটির সাথে দুটি সমঝোতা স্মারক সাক্ষর করবেন।

কাতারের রাজধানী দোহায় ট্রানজিট বিরতির পর কাতার এয়ারওয়েজের অপর একটি ফ্লাইটে (কিউআর-১৩১) তিনি রোম যাবেন। স্থানীয় সময় দুপুর ২টার পর প্রধানমন্ত্রীর রোম পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে’ অংশ নেওয়ার পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আরও পড়ুন: সেবক হিসেবে কাজ করা সাংবিধানিক দায়িত্ব

বৃহস্পতিবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, এ বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা ও সংস্কৃতি বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সাক্ষরিত হতে পারে।

এছাড়াও রোম সফরকালে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোঙ্গিউ ও ইন্টারন্যাশনাল ফান্ড অব অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট (আইএফএডি) এর প্রেসিডেন্ট আলভারো ল্যারিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন: সেনাবাহিনীকে আস্থা বজায় রাখার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরকালে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায়ও যোগ দেবেন।

প্রসঙ্গত, আগামী ২৬ জুলাই স্থানীয় সময় সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। একই দিন বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা