জাতীয়

রাজধানীতে প্রতিপক্ষের গুলিতে দুই যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে রিকশার গ্যারেজ দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আরিফ হোসেন (৩২) মোঃ খোকন (৩৫)। তারা দু’জনই রিক্সা ব্যবসায়ী।

আহত আরিফ অভিযোগ করেন, রায়েরবাজার সাদেক খান রোডের সচিব গলিতে একটি গ্যারেজে আমার কয়েকটি রিক্সা থাকে। ওই জায়গায় মালিক আমেরিকা প্রবাসী। এই গ্যারেজের জায়গাটি দখলের জন্য ওই এলাকার সন্ত্রাসী ব্রাদার্স মাসুদ নজরুলসহ ৫/৬ জন গ্যারেজে এসে রিকশা বের করতে বলেন এবং আমাদের ৬০ হাজার টাকা অ্যাডভান্স ফেরত দিয়ে দিয়েছেন। আমরা বলি কয়েকদিন সময় দাও, তারা কোন কথা না শুনে রাজি হননি। পরে ব্রাদার মাসুদ, নজরুলসহ সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে আমরা দু’জন গুলিবিদ্ধ হই।

হাসপাতালে নিয়ে আসা আহত আরিফের খালাতো ভাই বাবু জানান, আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। পরে সেখান থেকে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই মহাসিন আলী। তিনি জানান, আহতদের একমাস আগেই গ্যারেজ ছেড়ে দেওয়ার কথা বলেছিল যতটুকু জানতে পেরেছি। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে দেখতে পাই আরিফের বাম পায়ে গুলির চিহ্ন ও খোকনের পেটে গুলির চিহ্ন রয়েছে। তারা দু’জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা