সারাদেশ

নোয়াখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা ছাত্রলীগের আয়োজনে নোয়াখালী জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারী) দুপুর ১০টায় জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে আবুল হাসনাত আদনানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী জেলা যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্ট, আতাহার ইসরাক সাবাব চৌধুরী সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী এমপি বলেন, নোয়াখালীতে ছাত্রলীগ এখন অতীতের যে কোন সময়ের চাইতে শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান বক্তব্যে বলেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের সাহেবের নির্দেশনায় নোয়াখালীর প্রাণের মানুষ একরামুল করিম চৌধুরী এমপি যেইভাবে নোয়াখালীর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের রাজনীতিকে ঐক্যবদ্ধ করেছেন তা জাতীয়ভাবে প্রসংশিত।

তাই আগামীতেও আমরা একরামুল করিম চৌধুরী এমপির নেতৃত্বে নোয়াখালীর রাজনীতিকে আরও শক্তিশালী করতে চাই।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা