সারাদেশ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে লক্ষ্মীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা রুহুল আমিন, এডভোকেট জসিম উদ্দিন পিপি, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আবদুল মতলব, সৈয়দ আহম্মদ পাটোয়ারী, দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, শেখ জামান রিপন, আশরাফুল আলম, মোফাচ্ছের হোসেন চুন্নু, রাকিব হোসেন লোটাস ও আমজাদ হোসেন আজিম প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর পৌর ও উপজেলার ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান বিরোধীসহ সকল আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। এজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগ, বাঙ্গালীর ইতিহাস মানেই ছাত্রলীগ।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা