সারাদেশ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে তিনটায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম বাদল মুন্সী (৪৫)। সে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের রোমান মুন্সীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাদল মুন্সী একজন মুদি দোকানদার। সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে পেঁয়াজের দানা কিনে সে উপজেলার সাতৈর বাজার থেকে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়ি বারাংকুলা যাওয়ার পথে মাইজকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী নামক স্থানে পৌঁছালে ইটভাটার মাটি টানার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডা. সফিকুল ইসলাম বলেন, বাদল মুন্সীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরে বোয়ালমারী থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা