সারাদেশ

ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের দুস্থ ও অসহায় নারীদের ভিজিডির তালিকায় নাম দেওয়ার কথা বলে ইউপি সদস্যসহ এক গ্রাম সর্দারের বিরুদ্ধে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই এলাকার গ্রাম সর্দার মো. আমির হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসের শুরুতে মো. শফিকুল ইসলাম ভিজিডির তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে একই এলাকার গ্রাম সর্দার মো. আমির হোসেন কহিনূর বেগম'র কাছ থেকে ৩ হাজার টাকা চান। পরে তাকে ৩ হাজার টাকা, দুই কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র জমা দেন। কিন্তু ২১ ডিসেম্বর চূড়ান্ত তালিকায় কহিনূর বেগম'র নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হন।

রবিবার ৯ নম্বর ওয়ার্ডের রহমান নগর এলাকার অভিযোগকারী মোসা. শাহিদা বেগমের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে তার কাছ থেকেও ছবি, জাতীয় পরিচয়পত্রসহ ৩ হাজার টাকা নেন। পরে জানতে পারেন, তালিকায় তার নামও নেই।

একই ধরনের অভিযোগ করেন ঐ গ্রামের আরও বেশ কয়েকজন নারী। তবে তারা এখনও লিখিত অভিযোগ করেননি। ঐ গ্রামের শারমিন আক্তার বলেন, বিগত সময়েও এ ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম সর্দার মিলে বিভিন্ন সময়ে তার লোকজন দিয়ে সরকারি সহায়তা প্রদানে অর্থ হাতিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে গ্রাম সর্দার অভিযুক্ত আমির হোসেন'র কাছে জানতে চাইলে তিনি অর্থ আত্মসাতের কথা স্বীকার করে বলেন, স্থানীয় ইউনিয়ন সদস্য মো. শফিকুল ইসলাম'র যোগসাজস্যে ভুক্তভোগীদের কাছ থেকে ৩ হাজার টাকা করে নিয়ে ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম'র কাছে জমা দিয়েছেন। টাকা নিয়ে ভিজিডি কার্ড করে দেয়ারও আশ্বাস দেন ইউপি সদস্য। ভিজিডি কার্ড না হওয়ায় গত ২৮ ডিসেম্বর টাকা ফেরত দেয়ারও কথা ছিল। কিন্তু এখনও দেয়নি।

তবে অভিযুক্ত ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

সংশ্লিষ্ট ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক জানান, ভিজিডি কার্ড করার জন্য কোনো টাকা নেওয়া হয়নি। যারা তালিকাভুক্ত হয়েছেন তাদের কেউ এ ধরনের অভিযোগ করতে পারবেন না। কার্ড না পেয়ে এ ধরনের অভিযোগ অনেকে করতে পারেন।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে আনীত অভিযোগ তিনি স্বীকার করেছেন। ফলে তার সম্মানি ভাতা থেকে ভুক্তভোগী চারজনকে ৫ হাজার টাকা করে প্রদানের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা