সারাদেশ

বান্দরবানে কাবিখার টাকা যাচ্ছে চেয়ারম্যান ও পিআইওর পেটে

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানে সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর পিআইও’র বিরুদ্ধে সরকারি উন্নয়ন কাজ বাস্তবায়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

সুয়ালক ইউনিয়ন পরিষদের আওতাধীন অনেক এলাকায় প্রকল্প বাস্তবায়ন না করেই অফিস ম্যানেজ করে প্রকল্পের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ২০১৯-২০ অর্থবছরে কাবিখা এর বাস্তবায়িত প্রকল্প ২০২০-২১ অর্থবছরের সুয়ালক পশ্চিম বাজার পাড়া হতে আলী আহম্মদ এর বাড়ি পর্যন্ত ৫ লাখ ২০ হাজার ১২৯ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার কাজ ডিসেম্বর ২০২০ কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ শুরু না করেই চলমান দেখিয়ে সদর উপজেলার পিআইও মইনুল ইসলামসহ এ প্রকল্পগুলো লুটপাট করা হয়েছে। সরেজমিনে ওই রাস্তাটি পরিদর্শনকালে রাস্তা সংস্কার কাজের কোন চিহ্নও পাওয়া যায়নি।

এদিকে, কাবিখা-কাবিটা এর ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দের অর্থ হতে সুয়ালক লামার পাড়া রক্ষার্থে চিং শৈনুর বাড়ি সংলগ্ন রির্টানিং ওয়াল নির্মাণ ও মাটি ভরাট করণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে রিটার্নিং ওয়াল নির্মাণ করা হলেও মাটি ভরাটের পুরোপুরি টাকাই আত্মসাৎ করেন চেয়ারম্যান উক্যনু মারমা হয়েছে।

অন্যদিকে, কাবিখা দ্বিতীয় পর্যায়ের ২০২০-২১ অর্থবছরে ৪ লাখ ৯৭ হাজার ৬০৮ টাকা ব্যয়ে গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটকরণ ও সমতল করণ প্রকল্পেও কাজ বাস্তবায়ন দেখিয়ে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জামালসহ যোগসাজশে অনিয়ম-দুর্নীতি করা হয়েছে স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, কাবিখা এর ২০২০-২১ অর্থবছরে গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কিংবা মাঠ সংস্কারের কোন কাজ বাস্তবায়ন হয়নি। আমি এ বিষয়ে কিছু জানি না বলে তিনি জানান।

বিষয়টি জানতে চাইলে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঠিকাদার উক্যনু মারমা বলেন, কাজ শুরু না করলে কি হইছে? আমি তালিকা না দিলে আপনারা সাংবাদিকরা তালিকা কোথায় পাবেন। এটা আপনারা ইউএনও'র কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমার কিছু যায় আসে না।

এ ব্যাপারে সদর উপজেলার পিআইও মইনুল ইসলাম উত্তেজিত হয়ে মুঠোফোনে বলেন, কাজ বাস্তবায়ন না হলে কি হইছে? আমার বাপের জন্মের আগেও অনেক কাজ বাস্তবায়ন হয় নাই। আপনারা লিখেন ভাই আমার কিছু যায় আসে না।

সান নিউজ/এমএআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা