সারাদেশ

এক কাতল ৩৫ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে আক্কাস হালদারের জালে ধরা পড়া কাতল মাছটি পরবর্তীতে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করা হয়।

জেলে আক্কাস হালদার বলেন, মধ্যরাতে পদ্মায় মাছ শিকারে যাই। ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনও মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই দেখি বিশাল একটি কাতল মাছ।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে দৌলতিয়ার নাইট্যা মোল্লার আড়ত থেকে ১৬০০ টাকা কেজি মুল্যে ৩২ হাজার ৮০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনি। কিছু সময় পর ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় প্রায়ই জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা