সারাদেশ

স্মার্ট মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি গণপরিবহনে মাদকের চালান ঢুকবে রাজধানীতে-এমন তথ্যে মহাসড়কে টহল জোরদার করেন গাজীপুর র‍্যাব সদস্যরা।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে তল্লাশি চলছে। হঠাৎ একটি বাসে সন্ধান মেলে স্মার্ট এক মাদক ব্যবসায়ীর। দেখে বোঝার উপায় নেই লোকটিকে। কোট টাইপরা স্মার্ট লোকটির কাছেই পাওয়া গেল ব্যাগভর্তি ফেনসিডিল। তার কালো রঙের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৭০ বোতল ফেনসিডিল।

গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর নাম দিলোয়ার হোসেন। ষাটোর্ধ্ব এই ব্যবসায়ী ঢাকা, আশুলিয়া, গাবতলীসহ বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক সাপ্লাই দিয়ে আসছিলেন। প্রতি দুই থেকে তিন দিন পরপর সে মাদকের চালান নিয়ে রাজধানীতে প্রবেশ করত। আটককৃত ওই ব্যক্তিকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা