সারাদেশ

ধনবাড়িতে নৌকার শ্লোগান দিয়ে বিএনপির প্রার্থীর ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়িতে নৌকার শ্লোগান দিয়ে বিএনপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় বিএনপির মেয়র প্রার্থী এসএমএ ছোবহানসহ অন্তত দশজন আহত হয়। এছাড়া হামলাকারীরা চার শতাধিক চেয়ার, দশটি মোটরসাইকেল, একটি জিপ গাড়ি ভাঙচুর করে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন এসএমএ ছোবহান।

লিখিত বক্তব্যে তিনি জানান, রোববার সন্ধ্যায় ধনবাড়ির নওয়াব ইন্সটিটিউট প্রাঙ্গণে বিএনপি মেয়র প্রার্থী নির্বাচনের কেন্দ্র কমিটি গঠনের জন্য যান। এর একটু পরেই ৪০ থেকে ৫০ জন লোক নৌকার শ্লোগান দিয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মেয়র প্রার্থী ছোবহানসহ নেতা-কর্মীরা আহত হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধনবাড়ি থানা ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহসভাপতি নেতা আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, খন্দকার আািনচুর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী ও ধনবাড়ি পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির উপস্থিত ছিলেন।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা