সারাদেশ

জাজিরা পৌর নির্বাচন: আ.লীগ থেকেই ১৬ মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা পৌরসভার আসন্ন নির্বাচনে শুধু আওয়ামী লীগ থেকেই প্রার্থী হতে চান বর্তমান ও সাবেক মিলে ৩ মেয়রসহ ১৬ জন প্রার্থী।

জাজিরার ১৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত মাত্র ১৭ হাজার ভোটারের ‘খ’ শ্রেণীর এই পৌর সভাটিতে আওয়ামী লীগ ১৬ জন মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

জানা গেছে, জাজিরা পৌর সভার মোট ১৬ জন মনোনয়ন প্রত্যাশী গত বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, জাজিরার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মাস্টার, আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেয়র ইউনুস বেপারী, আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র আব্দুল হক কবিরাজ, সাবেক যুবলীগ নেতা ও সাবেক মেয়র আবুল খায়ের ফকির, আওয়ামী লীগ নেতা আবু ফকির, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সিকদার, শ্রমিক লীগ নেতা সেলিম মাদবর, বর্তমান কাউন্সলর ইদ্রিস মাদবর, ব্যবসায়ী মনির সরদার, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম আক্কাস, আব্দুস সামাদ খান, ইমরুল পারভেজ শিমুল, জসিমউদ্দিন মিন্টু মুন্সী, এমদাদুল হক মাদবর, খোকন তালুকদার ও ইমরান সাহিদ। এছাড়া বিএনপি থেকে ২ জন এবং ইসলামী আন্দোলন থেকে ১ জন মেয়র প্রার্থী হতে পারেন বলেও জানা গেছে।

আরও জানা গেছে, গত ১৪ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এতে শরীয়তপুর জেলার জাজিরা পৌরসভার নামও অন্তর্ভুক্ত রয়েছে।

জাজিরা পৌরসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, ৩ জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ১০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। আর ২০০০ সালে জাজিরা পৌরসভা গঠন করা হয়। ২০০৫ সালে ১ম নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবার ৪র্থ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। জাজিরা পৌরসভা সহ গোটা জাজিরা উপজেলাটি আওয়ামীলীগ সমর্থকদের সংখ্যাধিক্য। এখানে প্রতি বারই আওয়ামী লীগ প্রার্থী বিজয় লাভ করে; আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, এবার জাজিরা পৌরসভা নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীর সংখ্যা অনেক। আমরা একাধিকবার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সভা করেছি। এতে প্রার্থীর সংখ্যা ১৮ থেকে নেমে ১৬ জন হয়েছে। ১৬ জনই দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। আমরা প্রার্থীর সংখ্যা কমিয়ে আনতে চেষ্টা করেছিলাম। ১৬ জনের নিচে আনা সম্ভব হয়নি। এখন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু বলেন, আসন্ন জাজিরা পৌরসভা নির্বাচনের জন্য ১৬ জন মনোনয়ন প্রত্যাশী। তবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন প্রদান করবেন সকলে সেটাই মেনে নিবেন বলে আমি আশাবাদী।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা