সারাদেশ

সিলেটে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর সুবিদবাজারে অগ্নিকাণ্ডে থ্রি স্টার স'মিল ও গ্রিলের ওয়ার্কশপ ভস্মীভূত হয়ে গেছে। এ সময় অল্পের জন্যে রক্ষা পেয়েছে একটি মেসবাড়িসহ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স'মিলের মেশিনসহ বিপুল পরিমাণ কাঠ পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

থ্রি স্টার স'মিলের মালিক আবদুল মুকিত রিপন বলেন, বৃহস্পতিবার রাতে স'মিল বন্ধ করে বাসায় যাই। ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে স'মিলে পৌঁছে দাউ দাউ করে জ্বলতে দেখি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স'মিলে প্রচুর কাঠ থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়।

তিনি বলেন, স'মিলে আগুন লাগার ধরণ থেকে স্পষ্ট বুঝা যায় কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা