সারাদেশ

‌'বড়দিন বিরাজমান সৌহার্দ্য সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে' 

নিজস্ব প্রতিনিধি, সাভার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‌‘বড়দিন দেশের খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাভারে ধরেন্ডা সাধু যোসেফের গির্জা মাঠে বড় দিনের কেক কাটার আগে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে বর্তমানে বিশ্ব বিপর্যস্ত। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে এবারের বড়দিন পালনের আহ্বান জানান। জনসাধারণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীসহ দেশের সব মানুষকে শুভেচ্ছা জানান তিনি।

বড়দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি নেই জানিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন, ঢাকা জেলার ও রাজধানীর আশপাশে গির্জাগুলো ঘিরে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাভারের রাজাশন এলাকায় ধরেন্ডা ক্যাথলিক চার্চে খ্রিস্টান গির্জায় নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়। রাজধানীতে ২৮টি গির্জায় এবার বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন, প্রতিটি গির্জার গেটে আমাদের ইউনিফর্মধারী পুলিশ আছে। পর্যাপ্ত সিসিটিভি লাগানো হয়েছে। প্রতিটি গির্জার আশপাশে ডিএমপির সাদা পোশাকে লোকজন নিয়োজিত আছেন। এ ছাড়া সিটিএসবি সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শহরের বিভিন্ন সড়কে পেট্রোলিং টিম থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা