২০ লাখ টাকাসহ সার্ভেয়ার আটক
জাতীয়

২০ লাখ টাকাসহ সার্ভেয়ার আটক

সান নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগদ ২০ লাখ টাকাসহ কক্সবাজারের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমানকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগদ টাকাসহ তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার এলএ শাখায় দায়িত্বরত সার্ভেয়ার আতিকুরকে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে এ টাকার উৎস সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

আরও পড়ুন: রাজিবপুর উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

সংশ্লিষ্ট সূত্র মতে, শুক্রবার (১ জুলাই) সকাল ৯টায় বেসরকারি বিমানের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকা আসেন।

সার্ভেয়ার আতিকুর রহমান কক্সবাজার এলএ অফিসের মহেশখালী দ্বীপের অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার দায়িত্ব পালন করছিলেন ।

জানা গেছে, কক্সবাজারে মেগা প্রকল্পসহ চলমান উন্নয়ন প্রকল্প ঘিরে ২০ হাজার একরের বেশি ভূমি অধিগ্রহণ করছে সরকার। বিশাল এ কর্মযজ্ঞে জমির ক্ষতিপূরণসহ নানা কার্য সম্পাদনে কাজ করছে বেশ কিছু সংখ্যক সার্ভেয়ার।

আরও পড়ুন: ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়েছে পীর

অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরে ভূমি অধিগ্রহণ শাখায় জমির মালিকদের ফাইল আটকিয়ে, নানাভাবে জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করেন সার্ভেয়ারসহ অন্যান্যরা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা