সারাদেশ

ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়েছে পীর

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দায় ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামের এক পীরের বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীকে উদ্ধার করতে থানায় লিখিত অভিযোগ (জিডি) দিয়েছেন ওই ভক্ত।

আরও পড়ুন: পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ফজলুল হক তালুকদার নেত্রকোনার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। তিনি আধ্যাত্মিক নেতা হিসেবে খেতা শাহ নামে পরিচিত।

নিখোঁজ নারীর স্বামী বলেন, বিশ্বাস করে খেতা শাহকে আমার বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম। সে বিশ্বাস ভঙ্গ করে তিনি আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিন সন্তান নিয়ে আমি এখন বিপদে আছি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পজিটিভ ৭ লাখ

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহর সঙ্গে তারাকান্দার এক যুবকের পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই যুবক খেতা শাহকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন। ২২শে জুন স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা